Durnitibarta.com
ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উখিয়া সীমান্ত থেকে মিয়ানমার নাগরিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Mym Office
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়া সীমান্তে একটি খাল থেকে এক মিয়ানমার নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যের মরদেহ হতে পারে।

রবিবার দুপুর দেড়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী খালে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি জানান, স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে। এর পরিচয় এখনো নিশ্চিত করা যাচ্ছে না। তবে পরনে পোশাক ও হেলমেট থাকায় কোনো বাহিনীর সদস্য হবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, মরদেহের পরনে থাকা পোশাক ও হেলমেট দেখে ধারণা করা হচ্ছে এটি জান্তা বাহিনীর সদস্যের মরদেহ। বেশ কয়েকদিন আগেই তাকে হত্যা করা হতে পারে। মরদেহটি ফুলে গেছে।