পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাত দুটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান। এ ছাড়া, নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ইমামতি করবেন মাওলনা আব্দুল হক, দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা আমিনুল ইসলাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
জেলার ফুলবাড়িয়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টায়, বালুঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৯টা, বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টা, বরুরা ডাকাতের ভিট ঈদগাহ মাঠ সকাল ৯টা, বালাশ্বর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টা, দেওখলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
মুক্তাগাছা আব্বাসিয়া আলীয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, হাজী কাশেম আলী কলেজ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, সৈয়দপাড়া মার্বেলগামা জামে মসজিদে সকাল ৮টায়, সত্রাশিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পারাগাও ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ত্রিশাল উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়, তয়কা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায়, কাটাখালি পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ সকাল ৮টায়, কাটাখালি তালুকদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাটাখালি বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ভালুকা উপজেলার ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, ভালুকা থানা মসজিদে সকাল ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সাড়ে ৮টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সাড়ে ৮টায়, ভালুকা ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠ সাড়ে ৮টায়, হাজী হাসমত আলী হাফিজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ইমামবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টায়, রেল স্টেশন ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায়, নতুন বাজার জামে মসজিদ ঈদগাঠে সকাল সাড়ে ৯টায়, জন্মেজয় মধ্যপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
নান্দাইল উপজেলা মডেল মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নান্দাইল পৌরসভা জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, চর ভেলামারি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, চর কামাটখালি ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায়, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ মাঠ সকাল সাড়ে ৮টায়, মহেশপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, তেলুয়ারি জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৯টায়, জাটিয়া চৌরাস্তা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
গৌরীপুর পৌরসভার পুর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মদিনাতুল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টায়, কাদেরিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, তারাকান্দা গোহাট ঈদগাহ মাঠে সকাল ১০টায়, তারাকান্দা থানা ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, বাসস্ট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ছনকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, আমুয়াকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
হালুয়াঘাট উপজেলার মনিকুড়া বড়বন ইসলামি কমপ্লেক্স হালুয়াঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বায়তুল সালাম কাচারী জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও মুজাখালী ঈদগাহ মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
ধোবাউড়া উপজেলার ধোবাউড়া থানা মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, চারুয়াপাড়া বাজার ঈদগাহ মাঠ সকাল ৯টায়, কলসিন্ধুর মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গামারিতলা সাতারিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহ বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. হাবেজ আহমেদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়েই ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ সময় তিনি মুসল্লিদের জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশের এবং সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে ঈদুল ফিতর উৎযাপনের অনুরোধ জানান।

