Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদির সঙ্গে মিল রেখে ফুলপুরে ঈদ উদযাপন

প্রতিবেদক
Mym Office
মার্চ ২০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি, ফুলপুর থেকে :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শুক্রবার (২০ মার্চ) রামভ্রপুর গ্রামে ও হাটপাগলা দক্ষিণ পাড়া এলাকায় পৃথক দুটি মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। রামভ্রপুর গ্রামের মড়লবাড়ি সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়, নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আব্দুল্লাহ এবং হাটপাগলা দক্ষিণপাড়া গ্রামে সকাল ৯টায় নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন।
পৃথক পৃথক জামাতে নামাজে গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
পবিত্রভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে এসব গ্রামের মুসল্লিরা গত কয়েক বছর যাবত ঈদ উদযাপন করে আসছেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার পর এই দিনে আমরা আনন্দে মেতে উঠি।
ঈদের নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি সোহেল, আব্দুল রহিম বলেন, ঈদ মানে খুশি আর ভ্রাতৃত্বের বন্ধন। আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি, দোয়া করেছি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের এই ধারা বেশ কয়েক বছর ধরেই চলছে বলে জানিয়েছেন মুসল্লিরা।