জনসেবায় একসঙ্গে কাজের প্রত্যয়ে, ময়মনসিংহের ফুলপুরে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক আন্তরিক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (৮ই জুলাই) বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও মোহাম্মদ ইউসুফ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় হলে জনসেবার মান বৃদ্ধি পাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

