Durnitibarta.com
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় ইয়াবাসহ আটক,যুবকের তিন মাসের কারাদণ্ড

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ৩১, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনার পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চারটি ইয়াবা ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর/২৬) সকাল ১১টার দিকে উপজেলার যাত্রাবাড়ী বাজার এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পূর্বধলা থানা-পুলিশ। আটক নুরুজ্জামান উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ভটপুর গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে তাঁর কাছ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।#