Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দায় কভার ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

Link Copied!

ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারাকানার পশ্চিম তালদিঘী ফকির বাড়ির মোঃ মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তারের দুই শিশু সন্তান আরবিয়া আক্তার (৮) এবং রাবিয়া আক্তার (৬)।

জানা গেছে, ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দার তালদিঘি নামক স্থানে কভার ভ্যানের চাপায় আরবিয়া ও রাবিয়া নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কোম্পানির কভার ভ্যান দুই শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন বলেও দাবি করেছেন তাঁরা।

এ বিষয়ে ফুলপুর সার্কেল এএসপি তাহমিনা আক্তার বলেন, তাৎক্ষণিক তারাকান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে ঘাতক চালক পালিয়ে যায়। যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছেন। উক্ত ঘটনায় আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান।