Durnitibarta.com
ঢাকারবিবার , ২৩ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে ক্যান্সারের রোগীর পাশে দাড়ালো হাছনবাহার একতা যুব সংঘ

প্রতিবেদক
Khairul Islam Alamin
জানুয়ারি ২৩, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুরের ফজর আলী (ফকির) স্ত্রী রাসনা বেগম প্রায় ২ বছর আগে ক্যান্সারে আক্রন্ত হয়।

ক্যান্সারে আক্রন্ত রোগীর পাশে দাড়ালো পার্শবর্তি ইউনিয়নের নবগঠিত হাছনবাহার একতা যুব সংঘের একযাক তরুনরা।

রবিবার (২৩ জানুয়ারী) বিকাল ৫ ঘটিকায় হতদরিদ্র ফজর আলী ফকিরের বাড়িতে নগদ অর্থ চাল ডাইল নিয়ে উপস্থিত হয় অত্র সংগঠনের নেতৃবৃন্দ

এতে উপস্থিত ছিলেন হাছনবাহার একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী, অর্থসম্পদ হারুনুর রশিদ, সদস্য, সজিব মিয়া,হুদয় মিয়া, সফর আলী,রাজিব মিয়া,আলী হোসেন,নজরুল ইসলাম, সুলতানপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ছমির আলী, আলা উদ্দীন, সমাজ সেবক ফখর উদ্দিন, হারুনুর রশিদ প্রমূখ।

ক্যান্সারে আক্রান্ত রাসনা বেগমের স্বামী ফজর আলীর ফকির আবেদন জানান। আমার স্ত্রী দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগছেন। নিজের ভিটা বাড়ী বিক্রি করে নিজেদের সাধ্য অনুযায়ী এ যাবৎকাল পর্যন্ত তার চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় রোগ যন্ত্রনায় তার আত্মচিৎকার প্রতিবেশীরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করছে। তাই হতদরিদ্র পরিবারটি সমাজের স্বহৃয়দবান ব্যাক্তিদের নিকট মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। কোনো স্বহৃদয়বান ব্যাক্তি সহযোগিতা করতে চাইলে উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন অথবা এই নম্বরে 01308284352 নগদ ও রকেট করুন।