Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

প্রতিবেদক
Admin
মে ১৯, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময় আরও ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়ন এর সুন্দরপাহড়ী গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আমিরুল ইসলাম (১০), তাওহিদা (১২), লিপা বেগম (১২)।

বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ব্যক্তিগতভাবে নিহতদের পরিবারকে পাঁচ হাজার করে নগদ টাকা দিয়েছেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী ফাহিম মিয়া জানান, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহড়ী গ্রামের হাওরে সকালে বাদাম তুলতে যায় গ্রামের কিছু মানুষ। এ অবস্থায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে। এসময় বজ্রপাতে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আতহদের উদ্ধার করে স্থানীয় ও উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক জানান, বৃদ্ধ আর শিশুই বেশী আহত হয়েছেন। এছাড়া নারী-পুরুষও আছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, বজ্রপাতে তিনজন নিহতের খবর পেয়েছি, আহত হয়েছেন ১০-১২ জন। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।