Durnitibarta.com
ঢাকারবিবার , ১২ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে গাছ তলায় বসে দীর্ঘ ৩০ বছর ধরে চুল দাড়ি কাটছেন হরিমহন

প্রতিবেদক
Admin
জুন ১২, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গীতি গমন চন্দ্র রায় :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী বাজারে গাছ তলায় বসে দীর্ঘ ৩০ বছর ধরে নাপিতের কাজ করে যাচ্ছেন হরিমহন শীল।

জানা যায়, হরিমহন শীল ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মহেশালী গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে প্রাচীন ঐতিহ্য নিয়ে আজো গাছ তলায় বসে নরসুন্দর ও শীলের কাজ করে যাচ্ছেন ।হরিমহন শীল একজন সৎ ন্যায় নীতিবান ব্যাক্তি।জীবন জীবিকা নির্বাহ করার তাগিদে প্রতিদিন ছুটে আসেন শিমুলবাড়ী বাজারে। এসেই তিনি বসে পড়েন একটি খাট নিয়ে চুল কাটা ও দাঁড়ি সেভ করার জন্য।হরিমহন খুব যত্নের সাথে কাজ করেন বলে তার কাছে চুল কাটা দাড়ি সেভের জন্য অনেকে অপেক্ষা করে বসে থাকেন।

এ বিষয়ে হরিমহন শীলের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘ ৩০টি বছর নাপিতের কাজ করে অতিবাহিত করছি এই শিমুলবাড়ী বাজারে। এখানে কাজ করে যা পাই তাই দিয়ে সংসারের খরচ চালাই।