Durnitibarta.com
ঢাকারবিবার , ৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিবেদক
Mym Office
আগস্ট ৭, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোকলেস মিয়া (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোকলেস মিয়ার স্ত্রী ফাহিমা বেগম জানান, তার স্বামী প্রতিদিনের মতো বাসা থেকে ভ্যান নিয়ে বের হন। রোববার সন্ধ্যায় খবর আসে আমার স্বামী সায়দাবাদ জনপদ মোড়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে। বর্তমানে চিটাগাং রোড় ওবদা কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।