দুর্নীতি বার্তা ডটকম দেশের অন্যতম একটি অনলাইন পত্রিকা। দুর্নীতি বার্তা ডটকম পত্রিকাটি ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) পিএসএম মুস্তাছিনুর রহমান দুর্নীতি বার্তা ডটকমকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কে বাস্তবায়ন করেছেন। ফলে, সংবাদ পাঠে অনলাইন নিউজ পোর্টলসমূহের উপর পাঠকের নির্ভরশীলতা দিনদিন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে অনলাইন নিউজ পোর্টলসমূহের দায়িত্ব ও দায়বদ্ধতা। দুর্নীতি বার্তা ডটকম সংবাদমাধ্যমে নীতি ও নৈতিকতাকে অনুসরণের মাধ্যমে সে দায়িত্ব ও দায়বদ্ধতাকে যত্নের সাথে পালন করবে বলে আমি বিশ্বাস করি।
পত্রিকাটির সাংবাদিক ও কলাকুশলী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দুর্নীতি বার্তা ডটকম-এর পাঠক, শুভানুধ্যায়ীদেরও শুভেচ্ছা জানাচ্ছি।

