Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পাম্পে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৪, ২০২২ ১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই কাভার্ডভ্যানের চালক ও তার দুই সহকারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাদের ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩) ও মিঠু (২৬)।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ওই সিলিন্ডারগুলোতে গ্যাস দেওয়ার সময় হঠাৎ একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরা যায়। এ সময় কাভার্ড ভ্যানের পাশে থাকা চালক ও দুই সহকারীসহ পাঁচজন দগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকার উদ্দেশে পাঠান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা এসে আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সন্ধ্যা ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।