Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১৫, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সাহিদুল ইসলাম, নীলফামারীঃ

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাওয়া নীলফামারীর ডোমার উপজেলার ৫০টি পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে আজ।

শনিবার (১৫ই অক্টোবর) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফিরোজ চৌধুরী প্রমূখ সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিবারগুলোর মাঝে উপহার সামগ্রী বিতরণ শেষে সেখানকার বাসিন্দাদের সাথে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন কর্মকর্তারা। উপহার হিসেবে চাল, আটা সহ অন্যান্য দ্রব্যাদি প্রদান করা হয়।