Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা’র খিলগাঁওয়ে (বিসিপিআরটিএ) এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২০, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদুল্লাহ রিয়াদঃ

বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন (বি সি পি আর টি এ) এর খিলগাঁও ও রামপুরা থানা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খিলগাঁও এর তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় ।

উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ মঞ্জু বেপারী। আরও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, সবুজবাগ থানার আহবায়ক মোঃ আলমগীর হোসেন । এসময় আরো উপস্থিত ছিলেন রিফাত শেখ, রিমান আহমেদ, আশরাফ হোসেন প্রমুখ ও ঢাকার খিলগাঁও ও রামপুরা থানা কমিটির সদস্যবৃন্দ।