Durnitibarta.com
ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশের উপ-পরিদর্শক নিহত

প্রতিবেদক
Mym Office
মার্চ ৯, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী (৪৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত থাকার পূর্বে তিন বছর টাঙ্গাইল সদর মডেল থানায় কর্মরত ছিলেন। সে সুবাদে তার পরিবার পূর্বের বাসা টাঙ্গাইল মডেল থানার পাশেই বসবাস করেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে আসেন। শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।