Durnitibarta.com
ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক
Mym Office
জুন ৮, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বজ্রপাতে পারভীন আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত পারভীন আকতার ওই এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে এবং চাম্বল ইউনিয়নের আকবর হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী মো. রিদওয়ান মির্জা জানান, আকাশের পরিস্থিতি স্বাভাবিক ছিল, আকাশে কোনো ধরনের মেঘ ও বৃষ্টিও ছিল না। কিন্তু হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে পারভীন আকতারের মৃত হয়। এসময় তার কোলে থাকা মোস্তাকান নামে দেড় বছর বয়সি মেয়ের মাথার একপাশে সামান্য চুল পুড়ে গেছে। পার্শ্ববর্তী আবু বক্করের একটি ছোট্ট মেয়ের হাতেও আগুনের তাপ লেগেছে। তবে বাচ্চা দুটি সুস্থ আছে বলে জানান তিনি।

নিহতের ছোট ভাই আব্দুল খালেক জানান, সকাল ১০টার দিকে বাচ্চা কোলে নিয়ে আমার বড় বোন কিস্তির টাকা দিতে যাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে পারভীন মারা যায়। ঘটনার সময় তার কোলে থাকা মোস্তাকান নামে দেড় বছর বয়সী মেয়ের মাথার একপাশে সামান্য চুল পুড়ে যায়। নিহত পারভীন ৪ সন্তানের জননী ছিলেন।