Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার আট থানার ওসি বদলি

প্রতিবেদক
Mym Office
জুলাই ২৩, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরীর আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে বদলি করা হয়েছে। থানাগুলো হলো – ধানমণ্ডি, মোহাম্মদপুর, কাফরুল, দক্ষিণখান, খিলক্ষেত, দারুস সালাম, তুরাগ এবং কামরাঙ্গীরচর।  খবর; বিবিসি বাংলা

এমন এক সময় এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলো, যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ওইসব এলাকায় বেশ সংঘাত-সহিংসতা হতে দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই ঢাকার এই ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে।