তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে তা্কওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমরুল কায়েস মন্ডল এর কাকা মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মোর্শেদ মিয়া(৩৫) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন। একই ঘটনায় নিহতের চাচাতো ভাই মৃত ইমাম হোসেনের ছেলে সাইফুল ইসলাম(৫৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
জানা গেছে, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর (কোষকান্দা) গ্রামের মোর্শেদ মিয়া পাশের বাড়ির দোকানদার জহিরুল ইসলামের পুরাতন একটি ঘর ক্রয় করেন। পরে শুক্রবার(২৭ মার্চ) সকালে ওই ঘর ভেঙে আনার সময় অসচেতনতায় ঝুলন্ত বিদ্যুতিক তার বেড়াতে লেগে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোর্শেদ ও সাইফুল বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মোরশেদা মারা গেলেও দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদকে মৃত বলে ঘোষণা করে সাইফুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে থানায় এসআই সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট প্রস্তুত করেন। এছাড়াও এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করেছেন নিহতের পরিবার।

