নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামে সংঘটিত এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাগর (১৮)-কে গ্রেফতার করেছে পূর্বধলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টায় শাহবাজপুর গ্রামে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পূর্বধলা থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি রুজুর পর থেকেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার +১০জুলাই/২৬)দিবাগত রাত আনুমানিক ৩টায় পূর্বধলা থানার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি সাগর (১৮), পিতা: মো. আব্দুল হাকিম, গ্রাম: নিজামপুর, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোনা-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসিড নিক্ষেপের এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

