Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
উবায়দুল্লাহ রুমি বিশেষ প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ লিটন মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারির ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তার কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার এসআই ফয়সাল আলম খান ও রাশেদ মোশাররফের নেতৃত্বে এএসআই শাহ্ আলম, কাঞ্চন মিয়া, মনোয়ার হোসেন, মোশাররফ হোসেন ও কনস্টেবল মনোয়ার হোসেন মুন্না মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় লিটন মিয়াকে আটক করা হয়।

পুলিশের দাবি, লিটন মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। একটি মামলায় তার পাঁচ বছরের সাজা হয়েছিল। প্রায় এক বছর আগে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরে জামিনে বের হয়ে সে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, গ্রেফতারকৃত আসামি লিটনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় আরো ৬টি মাদক মামলা রয়েছে। তিনি বলেন, যেখানে মাদক সেখানেই অভিযান, মাদক নির্মুলে এ ধরণের অভিযান অবিষ্যতে অব্যহত থাকবে।