ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান যোগদান করায় তাঁর সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ থানায় অনুষ্ঠিত এ সাক্ষাতে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে সিরাতবিষয়ক বইসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক প্রকাশনা উপহার দেওয়া হয়। উপহার হিসেবে দেওয়া বইগুলোর মধ্যে রয়েছে ‘আর-রাহীকুল মাখতুম’, ‘সংগঠনের একটি দিনই দাওয়াত’, ‘আল্লাহর খলিফা’, ‘ভাঙজড়তা’ এবং সংগঠনের পরিচিতি বিষয়ক পুস্তিকা।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন লাদেন ও মোহাম্মদ কাউসার আহমদ, বর্তমান প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সুলেমান সাকিব, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান নাদিম, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ তাহমিদ হুসেইন এবং সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির ভূঁইয়া।
এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমানকে ঈশ্বরগঞ্জ থানায় স্বাগত জানান, নতুন কর্মস্থলে তাঁর আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য ও সহযোগিতা কামনা করেন।

