আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১টি পৌরসভার ও ১০টি ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মে) থেকে ইউনিয়ন গুলোতে এবং বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টা থেকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পৌরসভায় মোট ৪ হাজার ৬২১টি কার্ড এবং ১০টি ইউনিয়নে ২১ হাজার ৫৯৬ কার্ড অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এ কার্ড বিতরণ করে চাল প্রদান করেন। এ ভিজিএফ এর চাল বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।
এ সময় সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম শফিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন, পিআইও বেগম শাহীন, আনসার ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের নিজ কর্মস্থলের ইউপি প্রশাসক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) সহ সকল ইউপি সদস্যগণ।
ফুলপুর উপজেলায় একটি পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে খোঁজখবর নিয়ে জানা যায় সুষ্ঠু ও সুষম বন্টন এর মাধ্যমেই এ চাল বিতরণ করা হয়েছে। পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায় শান্তিপূর্ণভাবে চাউল বিতরণ করছেন পৌর প্রশাসক, ইউপি প্রশাসক, চেয়ারম্যান সহ ইউপি প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা।
ছনধরার প্রশাসক শিহাব উদ্দিন খান বলেন, ১ হাজার ৯৫৮টি ভিজিএফ এর কার্ড পেয়েছি। পয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম বলেন, ১ হাজার ৯৩০টি ভিজিএফ এর কার্ড পেয়েছি। রহিমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না বলেন, ২ হাজার ৩৯৯টি ভিজিএফ এর কার্ড পেয়েছেন। উনারা বলেন প্রকৃতপক্ষে অসহায় হত দরিদ্রদের মাঝে কার্ড পৌঁছে দেওয়ার সহ তাদের খোঁজ খবর নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে চাল বিতরণ করেছি। কিছু বাকী ছিলো তা বুধবার দেওয়া হয়।
সকলের সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে উক্ত ভিজিএফ চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার পূর্বে এ চাল পেয়ে খুশি অসহায় হত দরিদ্র মানুষেরা।

