Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লিড নিয়েই বিরতিতে জাপান, পিছিয়ে ব্রাজিল

প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক and Dhaka Office
জুন ৩০, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মাঠে এখন ম্যাচের নাটাই পুরোপুরি জাপানের হাতে। প্রথমার্ধের বাকি সময়টা কোনোমতে পার করে দিয়ে ড্রেসিংরুমে ফিরে নতুন করে কৌশল সাজানোর ভাবনায় থাকতে পারে ব্রাজিল। কিন্তু জাপান যেভাবে ছন্দময় ফুটবল খেলছে, তাতে এই মুহূর্তে একটু মনোযোগ হারালেই বড় বিপদে পড়তে পারে সেলেসাওরা।

হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নকআউট রাউন্ডের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। ২৯ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেছেন কাইশু সানো।
ম্যাচে শুরু থেকে বল দখল বা শটে ব্রাজিলই এগিয়ে ছিল। কিন্তু ২৯ মিনিটে দানিলোর ভুল পাসে বল চলে যায় জাপানের সানোর কাছে। এরপর তিনি এমন গতিতে কাসেমিরোকে পেছনে ফেলে এগিয়ে যান।

প্রায় ২০ গজ বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন সানো। বল আলিসনকে পরাস্ত করে জালে জড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে জাপানের সমর্থকরা!