Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

৩৩৩-নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলো ৩৩ পরিবার

প্রতিবেদক
Khairul Islam Alamin
নভেম্বর ১৮, ২০২১ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩৩৩-নম্বরে কল দিয়ে ৩৩ পরিবার পেলো খাদ্য সহায়তা। বৃহস্পতিবার দুপুরে ৩৩জনের হাতে ওই খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিছু প্রতিবন্ধী এবং অসহায় দরিদ্র মানুষ খাদ্য সংকটে পড়ায় তারা ৩৩৩-নম্বরে কল করে খাদ্য সহায়তা চান। এমন সময় ৩৩৩-নম্বর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তকে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩৩জন পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন।

খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিলো ১০কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি লবন, ২কেজি তৈল। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।