Durnitibarta.com
ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতা বিভাগে ভর্তি হলেন নায়িকা দীঘি

প্রতিবেদক
Mym Office
আগস্ট ১৭, ২০২২ ৩:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

শিশুশিল্পী তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অনন্য নিজর গড়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। এখন তিনি পুরোদস্তুর নায়িকা। তার নানা কীর্তির কথা উঠে আসে সাংবাদিকদের লেখনির মাধ্যমে। সেই পেশাকে ভালোবেসে এবার জার্নালিজমে ভর্তি হয়ে গেলেন দীঘিও।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্ট্যাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য দীঘিই জানিয়েছেন। এ খবরে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

কিন্তু সাংবাদিকতা বিষয়ে পড়ার ইচ্ছা কেন জাগল দীঘির? নায়িকা জানান, ‘আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সবমিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য বেস্ট হবে।’

এর আগে রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করে দীঘি। এসএসসি পাসও করেন একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে।