Durnitibarta.com
ঢাকারবিবার , ২৮ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে ‘রেপিস্ট’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদক
Mym Office
আগস্ট ২৮, ২০২২ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুইসাইড নোটে নিজের বাবাকে ‘রেপিস্ট’ ও ‘অমানুষ’ উল্লেখ করে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই তরুণীর আত্মহত্যা করেন। নিহত তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে নিজের বাবাকে ‘রেপিস্ট’ও ‘অমানুষ’উল্লেখ করেন তিনি।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। দক্ষিণখান মোল্লারটেকের ওই ভবনে বাবা-মায়ের সাথেই বাস করতেন নিহত ওই তরুণী।

স্থানীয়দের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ওই তরুণী। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৪টার দিকে তিনি মারা যান।

উদ্ধার চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’

এদিকে, নিহত তরুণীর মা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে বিচারের দাবি জানিয়েছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।