পহেলা অক্টোবর দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকমের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি, দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খায়রুল আলম রফিক দুর্নীতি বার্তা-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দুর্নীতি বার্তা ডটকমের দুর্নীতি বার্তা ৭ বছর পদার্পণে পাঠক, পৃষ্ঠপোষকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দেশের অগ্রযাত্রার সহযোগি দুর্নীতি বার্তা ডটকম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকশের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় উদ্দীপ্ত হয়ে দুর্নীতি বার্তা ডটকম ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের তাদের ভূমিকা অব্যাহত রাখবে- এ প্রত্যাশা রাখি।
সত্যনিষ্ঠ ও উন্নয়মুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে শিল্প-সাহিত্য মনস্ক, ইতিহাস নির্ভর, বঙ্গবন্ধুর চেতনায় বলিয়ান সচেতন জাতি গঠনে দুর্নীতি বার্তা ডটকম অতীতের মত আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে- এ শুভকামনা রইলো। দুর্নীতি বার্তা ডটকমের উত্তরোত্তর সফলতা কামনা করি।

