Durnitibarta.com
ঢাকারবিবার , ২৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি লেকে মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৩, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবর থেকে একজন মেরিন ইঞ্জিনিয়ারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. শাহাদৎ হোসেন মজুমদার (৫১)। শনিবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবর থেকে শাহাদতের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ওসি জানান, নিহত শাহাদাত হোসেন মজুমদার পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। প্রতিদিনের মতো রাতে তিনি ধানমন্ডি লেকে হাঁটতে আসেন। শনিবার রাতে তার পরিবার তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।