Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১৩, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে। আগুন রাত ৯টা ১৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদ আসেনি।