Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরতে গিয়ে পানিতে প্রাণ গেল যুবকের,অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি

প্রতিবেদক
Editor
মার্চ ২৩, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারিতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
সোমবার (২৩ মার্চ/২৬) সকালে উপজেলার গালাগাঁও ইউনিয়নের কানুহারী (পূর্ব খন্ডল) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া ওই গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে সম্প্রতি বাড়িতে এসেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের একটি ফিসারিতে কিছু মৃত মাছ ভাসতে দেখে সেগুলো তুলতে পানিতে নামেন সোহেল। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা এমন অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।