Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে জামায়াতের ইউপি শাখার উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী

প্রতিবেদক
Editor
মার্চ ২৪, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি

ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ মার্চ) দুপুরে শ্যামপুর বাজার সংলগ্ন ছোট চিলাগায় প্রাইমারি স্কুলে জামায়াতের সকল নেতাকর্মীদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইসমাইল হোসেন র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আনোয়ার হাসান সুজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম কিবরিয়া, সেক্রেটারী জাকির হোসেন মাস্টার, সাবেক শিবির সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আঃ কাদির,উপজেলা যুব বিভাগের সভাপতি মুরাদ মাস্টার,সেক্রেটারী শোয়াইব সম্রাট,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় আরো ও উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ মিলনমেলাকে আরও আকর্ষণ করতে উপস্থিতিদের নিয়ে লটারি খেলা অনুষ্ঠিত হয় এবং পুরুষ্কার বিতরণ করা হয়।