Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জ্বালানি মজুত পরিদর্শন, দুই মোটরসাইকেল চালককে জরিমানা

প্রতিবেদক
Editor
মার্চ ২৪, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহের দিঘারকান্দা এলাকায় মঙ্গলবার (২৪ মার্চ/২৬) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জনস্বার্থে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সওদাগর ফিলিং স্টেশনে ডিজেল, অকটেন ও পেট্রোলের মজুত পরীক্ষা করা হয়। পরিদর্শনে দেখা যায়, অকটেনের মজুত প্রায় শেষ পর্যায়ে থাকায় সাময়িকভাবে অকটেন বিক্রি বন্ধ রয়েছে। তবে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত থাকায় এসব জ্বালানির বিক্রি অব্যাহত রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় একই গাড়ি যেন অযথা একই দিনে একাধিকবার জ্বালানি সংগ্রহ করতে না পারে, সে বিষয়ে ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে উল্টোপথে মোটরসাইকেল চালানোর অভিযোগে ২ জন চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সকল ধরনের যানবাহনের চালকদের যত্রতত্র পার্কিং থেকে বিরত থেকে সড়ক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।