তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ সহ ফিজিশিয়ান সিম্পল ঔষধ বিক্রয়ের দায়ে চার ফার্মেসির মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
এসিল্যান্ড শফিকুল ইসলাম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনবিহীন বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর আওতায় ৪ টি ফার্মেসিতে ৪টি মামলায় ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। নিয়মিত নজরদারি ও অভিযান হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারে।

