Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে ৫ অবৈধ ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালনার দায়ে ৫টি ইটভাটাকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ভাইটকান্দি ও ছনধরা ইউনিয়নে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

​প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো প্রকার বৈধ ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল স্থানীয় ৫টি ইটভাটা। এগুলো হলো—খালেক ব্রিকস​, নূর ব্রিকস​, মদিনা ব্রিকস​, মেঘনা ব্রিকস, দেশ ব্রিকস

​অভিযানকালে অপরাধের সত্যতা পাওয়ায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এবং ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, উর্বর কৃষিজমি সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে প্রশাসনের এই অবস্থান। আইন অমান্যকারী যেকোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই কঠোর মনোভাব বজায় থাকবে এবং আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।