Durnitibarta.com
ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জাঁকজমকপূর্ণভাবে ফুলপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ময়মনসিংহের ফুলপুরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ফুলপুর বাসস্টেশন সংলগ্ন শেরপুর রোড মোড় এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।অনুষ্ঠানটি ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা সভায় বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।