Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দক্ষতা উন্নয়নে বড় স্বীকৃতি: শিক্ষা প্রতিমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেল সুইট ইংক.

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ১৫, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং হাতে-কলমে পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে সুইট ইংক. হসপিটালিটি অ্যান্ড কুলিনারি ইনস্টিটিউট। দক্ষতা উন্নয়ন, বেকারি অ্যান্ড পেস্ট্রি, ফুড অ্যান্ড বেভারেজ এবং হসপিটালিটি খাতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। সম্প্রতি সুইট ইংক. একটি অনুষ্ঠানে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। এ পুরস্কার প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও পেশাদার প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।

সুইট ইংক. শুরু থেকেই ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শুধু প্রশিক্ষণ প্রদান নয়; বরং অর্জিত দক্ষতাকে কর্মসংস্থান, সফল ক্যারিয়ার কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগে রূপান্তর করতে শিক্ষার্থীদের সহায়তা করা। বর্তমানে প্রতিষ্ঠানটি বেকারি অ্যান্ড পেস্ট্রি, কুকিং এবং হসপিটালিটি-সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত করছে। পাশাপাশি NSDA-তে নিবন্ধিত হওয়ার মাধ্যমে কাঠামোবদ্ধ, পেশাদার এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা উন্নয়নে তাদের অঙ্গীকার আরও জোরদার হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

সুইট ইংক.-এর মিশন হলো ব্যবহারিক ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষকে ক্ষমতায়িত করা, যাতে তাঁরা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে সফল ক্যারিয়ার গড়তে এবং টেকসই আয়ের সুযোগ তৈরি করতে পারেন। অন্যদিকে, বাংলাদেশে বেকারি অ্যান্ড পেস্ট্রি, ফুড অ্যান্ড বেভারেজ ও হসপিটালিটি প্রশিক্ষণের ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও অগ্রণী দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই তাদের ভিশন। গুণগত মান, ব্যবহারিক শিক্ষা, পেশাদারিত্ব, ধারাবাহিক বিকাশ, নতুন সুযোগ সৃষ্টি, সততা ও নৈতিকতাকে প্রাধান্য দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের মতে, কর্মমুখী শিক্ষার প্রসার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণন ভূমিকা রাখতে পারে। সুইট ইংক. বিশ্বাস করে, সঠিক প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক শিক্ষা মানুষের দক্ষতা, আত্মবিশ্বাস এবং পেশাগত সক্ষমতা বাড়িয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে পারে।