Durnitibarta.com
ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কিশোর গ্রেপ্তার

প্রতিবেদক
Khairul Islam Alamin
জানুয়ারি ১৬, ২০২২ ২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে চার বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লাবিব (১২) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার কুশুরা ইউনিয়নের টোপেরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত লাবিব ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শোলশুলিয়া এলাকার আসলাম হোসেনের ছেলে। ভুক্তভোগীও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালের দিকে ভুক্তভোগী শিশুটিকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে পার্শ্ববর্তী বংশী নদীর তীরে একটি সিম ক্ষেতে ধর্ষণের চেষ্টা করে ওই অভিযুক্ত। এসময় শিশুটি চিৎকার করে উঠলে অভিযুক্ত তাকে ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শনিবার রাতে মেয়েটির বাবা ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, শিশুটির বাবা অভিযোগ দিলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।