Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীরতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

প্রতিবেদক
Admin
মে ১৭, ২০২২ ২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (১২ মে) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ মে) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৬৯২ পিস ইয়াবা, পাঁচ কেজি গ্রাম গাঁজা, ১১ গ্রাম হেরোইন, ১০২ বোতল ফেনসিডিল ও ১০৪ বোতল দেশি মদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।