Durnitibarta.com
ঢাকাসোমবার , ১০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প কর্তৃক শেরপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ১০, ২০২২ ৫:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ফারুক (জামালপুর) দেওয়ানগঞ্জ থেকেঃ

শেরপুর জেলার সদর থানাধীন চরসাপমারী গ্রামে অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ সরোয়ার হোসেন সেতু (৩৭) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ক্যাম্পের র‌্যাব-১৪ টিম।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,  রবিবার (৯ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‍্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার সদর থানার চরসাপমারী গ্রামের রমজান আলীর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবাসহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী শেরপুর সদর থানার সাপমারী উত্তরপাড়া গ্রামের ভূরুজ আলীর ছেলে সরোয়ার হোসেন সেতুর কাছ থেকে তিন গ্রাম কথিত মাদক দ্রব্য হেরোইন, দশটি ইয়াবা ট্যাবলেট, নগত ৬৬০ টাকা ও একটি মোবাইল ফোন ‍উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামী সরোয়ার হোসেন সেতুর  বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‍্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।