Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার-২

প্রতিবেদক
Admin
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে জাল টাকা সরবরাহ করার সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় তাদের কাছ থেকে ১ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- বাদল মোল্লা বাদল ও মাসুম মিয়া।

র‌্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, চক্রটি বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল নোট সরবরাহ করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

গোপন সংবাদে জানতে পারি তারা হাসনাবাদ এলাকায় অবস্থান করছে। পরে এক লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে জাল টাকা সরবরাহকালে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১ হাজার টাকা সমমূল্যের ১শ টি জাল নোট, ০২টি মোবাইল ফোন ও নগদ ৩,৭০০ টাকা উদ্ধার করা হয়।