Durnitibarta.com
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মোজতবা খামেনিকে সমবেদনা জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ১১, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার উত্তরসূরি মোজতবা খামেনিকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ঠিতে শোক প্রকাশের পাশাপাশি মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দনও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বার্তায় আশা প্রকাশ করেন যে, মোজতবা খামেনির নেতৃত্ব আগামী দিনগুলোতে ইরানকে শান্তি, স্থিতিশীলতা, মর্যাদা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক অভিন্ন ধর্মীয় বিশ্বাস, ইতিহাস, সংস্কৃতি ও ভাষার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের জনগণের স্বার্থে সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনার পাশাপাশি ইরানের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।