ময়মনসিংহের ফুলপুরে ফিশারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন পয়ারী ইউনিয়নের ধলী এলাকার মরহুম শরাফ উদ্দিন মেম্বার বাড়ি সংলগ্ন মৃত আবুল হোসেনের ছেলে মোঃ শাহিন ওরফে (গুঞ্জর আলী) (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) সকাল প্রায় ৭টার দিকে গুঞ্জর আলী নিজ ফিশারিতে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মিথ্যা বলে ঘোষণা করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে নিহতের পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করেছেন।

