Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ঘাশিগাঁও

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিবপুর স্কুল মাঠে স্থানীয় যুব ও কিশোরদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আনন্দঘন পরিবেশে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ফুলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুজাত মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সুজাত মিয়া বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও স্থানীয় তরুণদের অংশগ্রহণে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন জরুরী।

অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ সোয়েবুর রহমান সোহেল, সহ সভাপতি হিসাবে খোরশেদ আলম মন্ডল। আরোও উপস্থিত ছিলেন মোঃ জয়নাল, রাশেদুল ইসলাম রাসেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল ম্যাচে ‘ঘাশিগাঁও একাদশ’ ও ‘নলচাপরা একাদশ’ মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ে খেলাটি গোল না দিতে পারাই ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৩-০ ব্যবধানে নলচাপরা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঘাশিগাঁও একাদশ।
ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ একটি ফাইনাল।
পরে খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে এলএডি ও মোবাইল ফোন সহ পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।