Durnitibarta.com
ঢাকারবিবার , ২৩ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
Khairul Islam Alamin
জানুয়ারি ২৩, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে আড়াই হাজার পিস ইয়াবাসহ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর কেওয়াটখালী এলাকার হিরা মিয়ার ছেলে এনামুল হাসান ওরফে রনি (২৫), নাজমুল হাসান নান্টুর ছেলে মো. রামিম (২৫)। অপরজন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মৃত আবু তাহেরের ছেলে মো. আবু জাহের (৫০)।

গতকাল রবিবার বিকালে জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার দ্বিবাগত রাতে জেলার সদর ও ভালুকা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।