Durnitibarta.com
ঢাকাসোমবার , ১ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাইক্রোবাসের ধাক্কায় ছাত্র আহত, পুলিশের গাড়িতে আগুন

প্রতিবেদক
Mym Office
আগস্ট ১, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় অটোরিক্সা উল্টে এক শিক্ষার্থী আহত হয়েছেন৷ এ ঘটনায় স্থানীয়রা মাইক্রোবাস ভাংচুর করে এতে আগুন জ্বালিয়ে দেয়। এছাড়া প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করে যানচলাচল বন্ধ করে দেয়।

উপজেলা পুরিন্দা বাজার সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি অটোরিকশায় কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিল। ওই সময় হাইওয়ে পুলিশের একটি টহলরত মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। তখন অটোরিকশাটি সড়কের পাশে উল্টে একজন শিক্ষার্থী আহত হন।

 

পরে এলাকাবাসী হাইওয়ে পুলিশের সেইগাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। সেখানে অতিরিক্ত পুলিশ গেছে, পরিস্থিতি এখন শান্ত আছে। যানচলাচল শুরু হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আলী আহাম্মদ জানান, ওই অটোরিকশায় চারজন ছাত্রী ও একজন ছাত্র ছিলো। এটি নিজে থেকেই উল্টে গেছে। খবর পেয়ে আমাদের গাড়িটি তাদের উদ্ধার করতে গেছে। কিন্তু স্থানীয় লোকজন ভুল বুঝে মাইক্রোবাসটি ভাংচুর করেছে। একজন ছাত্র আহত হয়েছে তবে প্রাথমিকভাবে আহতের পরিচয় জানা যায়নি।