ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার ইউএনও হাফিজা জেসমিন ওই চেক গুলো বিতরণ করেন।
সমাজসেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২১-২২ অর্থ বছরে সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন, ঈশ্বরগঞ্জ
নবদিগন্ত, বিদ্যাময়ী পাঠাগার, ইভা বহুমুখী মানব উন্নয়ন, অটোবাইক ড্রাইভার মালিক কল্যাণ, প্রতিবন্ধী কল্যাণ ও পুর্নবাসন সংস্থা, চরনিখলা
আনসার, চরশিহারী নবীন সংঘ, ঈশ্বরগঞ্জ দুর্বারস, উদয়ন সমাজ কল্যাণ, আল আমিন সমাজকল্যাণ সংস্থা প্রত্যেকে ২০ হাজার টাকার চেক ও অন্বেশা পাঠাগার, উপজেলা প্রতিবন্ধী, কমিউনিটি ডেভেলাপমেন্ড এজেন্ট কে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


