মোঃরফিকুল্লাহ চৌধুরী মানিক হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলায় সদ্য যোগদান কারী পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা পিপিএম,২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় হালুয়াঘাট থানা পরিদর্শন করেন,থানায় কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা নিষ্টার সহিত দায়িত্ব পালন করে, সমাজ থেকে মাদক, চুরি,ইভটিজিং এর মত মারাতক ব্যাধি দূর করার।আরো বলেন অপরাধের সাথে যেই জড়িত থাক, তাদের আইনে আওতায় আনতে ও সামনে দূর্গা পূজাতে সর্বাত্মক সহযোগিতা করতে নির্দেশ প্রধান করেন।
এ সময় মেয়র, স্হানীয় পূজা উদযাপন কমিটি, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন, এবং তার দায়িত্ব পালন কালে সবার সার্বিক সহযোগিতা কামনা করে। দুপুর ১ টার সময় কয়েকটি পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাথে ছিলেন , হালুয়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার সাগর দিপা বিস্বাস,অফিসার ইনচার্জ শাহিনুজ্জাম খাঁন,পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সম্পাদক অশোক সরকার অপু,২ নং ইউনিয়ন চেয়ারম্যান ছামেদুল হক, আওয়ামীলীগ নেতা আবদুর রহমান, চয়ন সরকার, কাঞ্চন কুমার সরকার, বজলুর রহমান, পৌর কাউন্সিলর মকবুল হোসেন,আবু জামান, সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

