Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে শীতের আমেজ সন্ধ্যা ও ভোরে ঘন কুয়াশা

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৮, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আবুল কাশেম রুমন, সিলেট:

সিলেট শীতের আমেজ দেখা দিয়েছে। সন্ধ্যা ও ভোরে ঘন কুয়াশায় ঢেকে যায় নগর সহ গ্রামাঞ্চল। ২৭ (অক্টোবর ) বৃহস্পতিবার থেকে সিলেট জুড়ে ঘন কুয়াশা পড়েতে দেখা যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৩ অক্টোবর (সোমবার) বৃষ্টি হয় ওই দুই দিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টি কমে যাওয়ার পর সিলেট নগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়ার ট্রানজিশন পিরিয়ড চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি হলেও পুরোপুরি আমেজ শুরু হবে নভেম্বরের শেষ দিকে। শীতের জন্য অপেক্ষা করতে হবে আরও এক মাস। দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বর্তমানে দেড় মাসের হেমন্ত ঋতুর নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করছে। এ ছাড়া দেশে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল দিয়ে শীত প্রবেশ করবে।