Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে নিখোঁজের দুইদিন পরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ১১, ২০২২ ১২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

 ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে আল আমিন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের প্রতিবেশি আঃ ছাত্তারের ঝোপঝাড়ওয়ালা একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত আল আমিন ওই গ্রামের শাহজাহানের পুত্র।

সে বাক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল বলে পরিবারের লোকজন জানান। জানা যায়, গত মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে আল আমিন নিখোঁজ হয়ে যায়। তাকে আর পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিশকে অবগত না করে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে প্রতিবেশী আঃ সাত্তারের বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ও এসআই জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে শিশু আল আমিনের লাশ উদ্ধার করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।