Durnitibarta.com
ঢাকারবিবার , ৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৮ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ৪, ২০২২ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিলা তালুকদার (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) উপজেলার মিঠাপুর গ্রামের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটেছে। শিলা ওই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের মেয়ে ও উপজেলার বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিঠাপুর গ্রামের নিজ বাড়িতে পরিবারের সাথে অভিমান করে শিলা তালুকদার বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের লোকজন বুঝতে পেয়ে ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় শিলা তালুকদারের বাবা জাহাঙ্গীর তালুকদার বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

মরদেহ উদ্ধারকারী থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।